"বাংলা ওয়ার্ল্ডওয়াইড"-এর শারদ সংখ্যা "মা, তোর মুখের বাণী" উদ্বোধন হল অন্তরর্জালের মাধ্যমে
দি নিউজ লায়ন ; বিশ্বজোড়া বাঙালিদের নিজস্ব মঞ্চ "বাংলা ওয়ার্ল্ডওয়াইড" অন্তর্জালের মাধ্যমে সকলকে এক সূত্রে বেঁধে রাখার কাজ করে চলেছে নিরন্তর। ৫৮ টি দেশের বাঙালিরা নিয়মিত ভাবে "বাংলা ওয়ার্ল্ডওয়াইড" -এর দর্শক। বর্তমান পরিস্থিতিতে এবছরে "বাংলা ওয়ার্ল্ডওয়াইড"-এর শারদ সম্ভারের -শারদ সংখ্যা "মা, তোর মুখের বাণী" উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল অন্তরর্জালের মাধ্যমে।
বিশ্বের ১৪ টি দেশের ৬৫ জন বিশিষ্ট লেখক এর রচনা সমৃদ্ধ এই শারদীয়া সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে গত শনিবার (২৪ শে অক্টোবর,২০২০) উপস্থিত ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের কৃতি বাঙালিরা। এই প্রথম কোনো ই-সাহিত্য উদ্বোধনী অনুষ্ঠানটি অন্তর্জালের মাধ্যমে একযোগে বিশ্বের চারটি দেশ থেকে প্রকাশিত হলো।
বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক মো: আখতারুজ্জামান, উপাচার্য, "ঢাকা বিশ্ববিদ্যালয়", ড: মোঃ মোফাকখারুল ইকবাল, প্রথম সচিব (প্রেস), বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, (কলকাতা), শ্রী রামেন্দু মজুমদার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উপস্থিত ছিলেন - শ্রী অশোক মোতায়েদ, শ্রী মৃণাল চৌধুরী,শ্রী বিশ্বজিত সেন।
ইউনাইটেড কিংডম থেকে ছিলেন- বিশিষ্ট চিকিতসক ও সাহিত্যিক ডাঃ নবকুমার বসু' , বিশিষ্ট চিকিৎসক ও সঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক কর্মী ডাঃ ইমতিয়াজ আহমেদ। ভারত থেকে ছিলেন "বাংলা ওয়ার্ল্ডওয়াইড" -এর সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপক পবিত্র সরকার, প্রাক্তন উপাচার্য, "রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়", (কলকাতা), "মা, তোর মুখের বানী" পত্রিকাটির সম্পাদক শ্রী দেবদূত ঘোষঠাকুর,সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন "বাংলা ওয়ার্ল্ডওয়াইড" -এর সভাপতি মণ্ডলীর সদস্য ও কলকাতা প্রেস ক্লাবের সভাপতি শ্রী স্নেহাশিষ সুর,"বাংলা ওয়ার্ল্ডওয়াইড -এর আহ্বায়ক এবং 'মা তোর মুখের বাণী' পত্রিকাটির প্রকাশক শ্রী সৌম্যব্রত দাস, "মা,তোর মুখের বানী" পত্রিকাটির সহ সম্পাদিকা শ্রীমতী অর্পিতা কাঞ্জিলাল প্রমুখ ব্যক্তিত্ব।
উদ্বোধনী ভাষণে "ঢাকা বিশ্ববিদ্যালয়" -এর উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, শারদীয়া উৎসব আমাদের মানবতার পরিচয় দেয়, মানবিকতার বিকাশ ঘটায় এবং আনন্দকে ভাগ করে নেবার সুযোগ দেয়। অধ্যাপক পবিত্র সরকার এই উতসবকে "ঘরে ফেরার সময়" বলে আখ্যা দেন।
এই পত্রিকাটি পড়ার জন্য www.banglaworldwide.com পোর্টালে লগ ইন করুন।

Post a Comment